ছাত্রীকে নিয়ে ভারতে পালানোর সময় সীমান্তে গৃহশিক্ষক আটক

রবিবার, অক্টোবর ১৩, ২০১৯,৪:৪৩ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার সময় শ্রী উজ্জল কুমার নামের এক ব্যক্তিকে প্রেমিকাসহ আটক করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ। এ সময় আটক করা হয় তার সহযোগী ফুফাত ভাই চঞ্চল কুমারকেও। শনিবার বিকেলে ইমিগ্রেশন সংলগ্ন ডাকবাংলো এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। বগুড়ার নন্দিগ্রাম উপজেলার বাসিন্দা আটককৃতরা।

হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, বগুড়া নন্দিগ্রামের কুন্দারহাট ইনছান আলী দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই ছাত্রীর সথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গৃহ-শিক্ষক শ্রী উজ্জল কুমার। এই প্রেমের জের ধরে শনিবার দুপুরে তারা হিলি সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার উদ্দেশ্যে হিলি সীমান্তে আসার কথা স্বীকার করে।

ওসি আরো জানান, আটককৃতদের অভিভাবক ও নন্দিগ্রাম থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে রাত সাড়ে ৮টায় অভিভাবকের উপস্থিতিতে নন্দিগ্রাম থানা পুলিশের হাতে আটককৃতদের তুলে দেয়া হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে