[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে পারিবারিক কলহের জেরে । এ ঘটনায় পুলিশ আটক করেছে অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে। এ ঘটনা ঘটে রোববার (১৮ আগস্ট) সকালে মহেশপুরের সেজিয়া গ্রামে ।
স্বজন ও এলাকাবাসি জানান, প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ দেখা দিতো স্ত্রী ফিরোজার সঙ্গে মাদকাসক্ত স্বামী আব্দুল কুদ্দুসের।গতরাতেও ফিরোজার সঙ্গে কুদ্দুসের বাকবিতণ্ডা হয় এরই জেরে। এক পর্যায়ে প্রতিবেশিদের খবর দিয়ে পালিয়ে যায় সে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর। পুলিশ খবর পেয়ে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। একই সময়ে আটক করা হয় কুশাডাঙ্গা এলাকা থেকে অভিযুক্ত আব্দুল কদ্দুসকে।





























