[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝিনাইদহে ট্রাক চাপায় ২ জন ভ্যানে আরোহী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। শনিবার (৭ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায়।
পুলিশ জানায়, বেশ কয়েকজন যাত্রী একটি ভ্যানে করে যশোরের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির পণ্যবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তুহিন হোসেন। আহত ২ জনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়ার পথে আসলাম উদ্দিন নামে আরও একজন মারা যান।





























