মোহাম্মদপুরে ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০১৯,৪:৪০ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর মোহাম্মদপুরে মোহসিন (১৪) নামে এক স্কুলছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে। আরো তিনজন আহত হয়েছে এ ঘটনায়। এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে গতকাল বুধবার সন্ধ্যায় চাঁন মিয়া হাউজিংয়ের দুই নম্বর গলির শেষ মাথায়। গুরুতর আহত অবস্থায় মহসিনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত মোহসিন কাঁটাসুরের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র। আহতরা হলো- রুবেল, সাব্বির ও রাকিব। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরাও চিকিৎসাধীন। চেষ্টা চলছে বিস্তারিত জানার।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে