[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝিনাইদহে আন্তঃজেলা পুলিশ আটক করেছে ডাকাতদলের ৩ সদস্যকে। তাদের আটক করা হয় বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার খড়িখালী এলাকা থেকে।
পুশিল জানায়, ভোরে খড়িখালী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায় । এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় চুয়াডাঙ্গার মহম্মদ জুম্মা গ্রামের শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম ও ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামের ঝন্টু মিয়াকে। পরে তাদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য । পুলিশ জানিয়েছে তাদের নামে থানায় মামলা আছে ।





























