জনগণকে হাসিমুখে সেবা প্রদান করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২০,৯:৫৬ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণকে হাসিমুখে সেবা প্রদান করতে হবে। তিনি বলেন, সাধারণ জনগণ অনেক প্রত্যাশা নিয়ে সরকারি অফিসগুলোতে আসে। প্রতিটি সরকারি কর্মচারীর দায়িত্ব হচ্ছে তাদেরকে সঠিকভাবে সেবা প্রদান করা। সেবা প্রত্যাশী  জনগণ যেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন সে বিষয়ে সজাগ  থাকতে হবে।

প্রতিমন্ত্রী গতকাল শাহবাগস্থ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত ফিটলিস্টভুক্ত/কর্মরত ইউএনওদের ৩৩তম ওরিয়েন্টেশন কোর্সের সনদ বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এ সময় উপজেলা নির্বাহী অফিসারদের উদ্দেশে বলেন, জনগণকে আন্তরিকভাবে সেবা করার অনেক সুযোগ রয়েছে। সেই সুযোগকে  কাজে লাগাতে হবে।  সততা, ব্যক্তিত্ব, মানুষের প্রতি আন্তরিকতার সাথে  জনগণকে সেবা প্রদান করলে, সেই কার্যক্রম তাকে অনন্য স্থানে নিয়ে যাবে। 

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে মেম্বার ডিরেক্টিং স্টাফ মোঃ মাহবুব-উল-আলম, কোর্স পরিচালক সালেহ আহমদ মোজাফফর অনুষ্ঠানে বক্তৃতা  করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে