[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার (১২ এপ্রিল) ভিডিও কনফারেন্সে বক্তব্য দেবেন।এবার তিনি ভিডিও কনফারেন্স করবেন বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছে গণভবনের একটি সূত্র।
সূত্র জানায়, রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
এর আগে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি সকাল ১০টায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স করেন।


























