[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সৌদি এয়ারলাইন্স প্রবাসীদের ফেরার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবারও টিকিট দিচ্ছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে টিকিট রি-ইস্যু শুরু করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার যাদের মোবাইল নম্বরে এসএমএস দেওয়া হয়েছে, তারাই শুক্রবার টিকিট নিতে এসেছেন।প্রবাসীদের চাপ সামলাতে বেশ কয়েকদিন হিমশিম খাচ্ছেন সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা। পূর্বঘোষণা অনুযায়ী, যাদের ভিসার মেয়াদ কম, তাদের ৪ অক্টোবর থেকে আগে টিকিট দেওয়া হচ্ছে।
করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতিতে গত ৪ অক্টোবর টোকেন দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। পরে সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই-বাছাই করে সোমবার (৫ অক্টোবর) থেকে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেওয়া হবে।


























