[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর পক্ষে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন।
আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলবেন তিনি।এই তথ্য জানানো হয় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে ।
অন্যদিকে হাসপাতাল থেকে সরাসরি সংসদের অধিবেশন যোগ দিয়ে আবারও সংসদ থেকে বেরিয়ে হাসপাতালে চলে যান অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কারণে অর্থমন্ত্রীর পক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলবেন।


























