চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের অভিযোগে বর-খালার কারাদণ্ড

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯,৫:৩৬ পূর্বাহ্ণ
0
383

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের অভিযোগে বর ও তার খালাকে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটে গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শেয়ালা কলোনী এলাকায়। দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন কাশিমপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে বর আব্দুস সালাম (২২) ও তাঁর খালা মোসলেমা বেগম (২৭)।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলমগীর হোসেন বলেন, শেয়ালা কলোনি এলাকায় এক কিশোরীর বিয়ে দেওয়া হচ্ছে- এমন সংবাদ পেয়ে সোমবার সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালাত অভিযান চালায়। এ সময় ঘটনার সত্যতা পেয়ে সদর থানা পুলিশ আটক করে বর আব্দুস সালাম ও তাঁর খালা মোসলেমা বেগমকে। পরে অপরাধের গুরুত্ব বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও তাঁর খালাকে ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া  হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘দণ্ডপ্রাপ্ত বর ও তাঁর খালাকে পুলিশ সোমবার রাতেই জেলা কারাগারে পাঠিয়েছে।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে