ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯,৫:৩০ পূর্বাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৬টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর আগে গতকাল সোমবার মধ্যরাতেও একই কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। এসব তথ্য বিআইডাব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা গেছে। 

সূত্র জানায়, আজ মঙ্গলবার ভোরে হঠাৎ ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশায় নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ সময় দুর্ঘটনা এড়াতে কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করা হয়। এর ঘণ্টাখানেক পর সকাল ৭টা থেকে পুনরায় চালু হয় ফেরি। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে