[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চাঁদপুরের বড়স্টেশনের মোলহেডে বজ্রপাতে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ওয়াহিদা বেগম, ওয়াহিদার মেয়ে রেহেনা বেগম, রেহেনার ছেলে সাব্বির ও মেয়ে সামিয়া। বজ্রপাতে প্রাণহানির এ ঘটনা ঘাটে আজ রবিবার দুপুর দেড়টার দিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা রবিবার দুপুরে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় ঘুরতে আসেন। এ সময় হঠাৎ বজ্রপাতে চারজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজা উদ দৌলা চারজনকেই মৃত ঘোষণা করেন।
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।





























