চলতি মাসেই বিয়ে করছেন সাবিলা নূর

সোমবার, অক্টোবর ১৪, ২০১৯,৭:০৩ পূর্বাহ্ণ
0
253

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন সাবিলা নূর। বিয়ে অনুষ্ঠিত হচ্ছে চলতি মাসের ২৫ তারিখে। বিষয়টি বিয়ের আমন্ত্রণ কার্ড থেকে নিশ্চিত হওয়া গেছে। সাবিলার হবু স্বামী দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহের। পেশায় একজন প্রকৌশলী। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত আছেন। 

সাবিলা নূরকে সোমবার সকালে ফোন দেওয়া হলে তিনি ধরেননি। এ বিষয়ে সাবিলা নূরের মা নুসরাত জাহানের সাথে কথা হয়। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। নুসরাত জাহান জানান, গায়ে হলুদ ২৪ তারিখ, ২৫ তারিখ বিয়ে এবং ২৭ তারিখ বৌভাত। 

বিয়ের আমন্ত্রণ পত্র ইতোমধ্যে গণমাধ্যমকর্মীদের নিকট চলে এসেছে। সেখানেই সাবিলার বরের পরিচয় দেয়া আছে। কার্ডেবিয়ের তারিখ জানানো হয়েছে ২৫ অক্টোবর।  রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে বিয়ের আয়োজন সম্পন্ন হবে। 

আমন্ত্রণ পত্র থেকে জানা গেছে, সাবিলার হবু স্বামী চাঁদপুরের ছেলে নেহাল। বাংলাদেশ বেতারের সাবেক উপ- মহাপরিচালক মরহুম আবু তাহেরের একমাত্র ছেলে। মা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।দুই ভাই বোনের মধ্যে নেহাল কনিষ্ঠ। 

বিবাহবার্তা নামে সাবিলার বিয়ের কার্ড কিছুটা ওয়েডিং ম্যাগাজিনের আদলে করা হয়েছে। যাতে সম্পাদক হিসেবে নাম ব্যবহার করা হয়েছে সাবিলার দাদী বেগম সালেমা খাতুনের। এতে সাবিলার সঙ্গে তার হবু স্বামীর ছবি প্রকাশ করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে