চট্টগ্রাম বিমানবন্দরে ৫৩৬ কার্টন সিগারেটসহ তিন যাত্রী আটক

বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২০,৭:০২ পূর্বাহ্ণ
0
14

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩৬ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে তিন যাত্রীর কাছ থেকে। বুধবার (২৯ জানুয়ারি) শারজাহ থেকে আসা ফটিকছড়ির মো. নেজাম উদ্দিন, লোহাগাড়ার মো. মামুনুর রশিদ ও চন্দনাইশের মোহাম্মদ হাসানের ব্যাগেজ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য পৌনে ১১ লাখ টাকা।

বিমানবন্দর সূত্র জানায়, এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের কয়েকজন যাত্রীর কাছে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আছে- এমন  গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম শারজাহ থেকে আসা যাত্রীদের ওপর নজরদারি বৃদ্ধি করে। রাত পৌনে ১০টার পর তিন যাত্রীর ব্যাগেজ থেকে ১৩৫, ১৩১ ও ২৭০ কার্টন ডানহিল, ৩০৩ ও ৫৫৫ ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিগারেট জব্দ করে বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে বলে সূত্র জানায়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে