ঘুষ যে নেবে এবং ঘুষ যে দেবে উভয়েই অপরাধী: প্রধানমন্ত্রী

রবিবার, আগস্ট ১৮, ২০১৯,৬:৫৩ পূর্বাহ্ণ
0
41

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঘুষ যে নেবে এবং ঘুষ যে দেবে উভয়েই অপরাধী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে এ কারণে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘সম্পদের তো সীমা আছে। মানুষ আসলে অন্ধ হয়ে যায় অর্থের জন্য। কিন্তু এটা ভুলে যায় যে মরে গেলে কিছু সাথে নেওয়া যাবে না, কবরে একাই যেতে হবে।’

প্রধানমন্ত্রী ঘুষ গ্রহীতার পাশাপাশি ঘুষদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, ‘যে ঘুষ দেবে সেও যেমন দোষী, যে নেবে সে দোষী। তাহলে এভাবে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, এটা নিয়ন্ত্রণ, করলে আমাদের অনেক কাজ আমরা দ্রুত করতে পারবো।’

প্রধানমন্ত্রী জানান দুর্নীতি দমন করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) যথেষ্ট সক্রিয় আছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সচিবসহ কার্যালয়ের কর্মকর্তারা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে