অস্ট্রিয়ার বুন্ডেসফরস্ট্যান্ড বোর্ডের ভাইস প্রেসিডেন্ট পদে বাংলাদেশি এলিন কালাম

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯,৬:১০ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অস্ট্রিয়ার ‘বুন্ডেসফরস্ট্যান্ড বোর্ডে’ ভাইস প্রেসিডেন্ট পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রিয়ান নাগরিক এলিন কালাম। ভোট অনুষ্ঠিত হয় গত ৯ নভেম্বর। বর্তমানে ইউরোপের সর্ববৃহৎ এয়ারলাইন্স লুফথানসার এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট পদে কর্মরত এলিন কালাম।

তিনি কম্পিউটার সায়েন্স ও ফিজিক্সে ব্যাচেলর শেষে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি অস্ট্রিয়া ও এর বাইরে একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেন। তার মূল কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ইউরোপের প্রযুক্তিগত বিকাশ, ডিজিটালাইজেশন, অর্থনৈতিক স্থায়িত্ব ও বৈজ্ঞানিক আবিষ্কার বিষয়ক প্রজেক্ট সূচনা করা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে