কড়া নিরাপত্তায় চলছে বুয়েটের ভর্তি পরীক্ষা

সোমবার, অক্টোবর ১৪, ২০১৯,৪:৪৪ পূর্বাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আবরার ফাহাদ হত্যার পর নানা নাটকীয় ঘটনার পর সব অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এজন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এই পরীক্ষা শুরু হয় আজ সোমবার সকাল ৯টায়। আবরার ফাহাদকে হত্যা করার ঘটনায় এক সপ্তাহ ধরে বুয়েট ক্যাম্পাস উত্তাল ছিল । তবে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আন্দোলন শীথিল করলে আজ থমথমে পরিবেশে বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

এবার এক হাজার ৬০টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ১২ হাজার ১৬১ জন। অর্থাৎ আসনপ্রতি লড়ছেন ১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অংশে আবেদন করেছে ১০ হাজার ৭৬৩ জন। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ৫ নভেম্বর।

অন্যদিকে আর্কিটেকচার অংশে পাঁচ ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে। সকাল ৯টা থেকে ১২টা ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে