[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ ৭ সেপ্টেম্বর দুপুর ১২ টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ঢাকাস্থ কুমিল্লা (ময়নামতি) বিভাগীয় সমিতির আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ড. জমিরুল আক্তার।
আহবায়ক কমিটির উক্ত সভায় সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মপরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অ্যাডভোকেট ড. জমিরুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মোঃ জাহাঙ্গীর আলম সরকার, অ্যাডভোকেট মোঃ নোমানুল হক, ইঞ্জিনিয়ার মোঃ ওবায়দুল কাদের চৌধুরী, ওবায়দুল হক ভূঁইয়া, এনামুল হক ভূঁইয়া ও জি এম শওকত হোসেন প্রমুখ।































