কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বুধবার, আগস্ট ২১, ২০১৯,১০:৪৮ পূর্বাহ্ণ
0
55

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের। অগণিত ভক্তকে চোখের জলে ভাসিয়ে ২০১৭ সালের ২১ আগস্ট বিদায় নেন তিনি। বাংলা চলচ্চিত্রকে রাঙিয়েছেন তিনি টানা পাঁচ দশক ধরে। একাধিকবার পেয়েছেন জাতীয় পুরস্কার তার স্বীকৃতি হিসেবে। নায়করাজ রাজ্জাক নামে ভক্তদের কাছে সুপরিচিত ছিলেন।

সপ্তম শ্রেণিতে পড়ার সময় মঞ্চ নাটকে যাত্রা শুরু করেন কলকাতায় জন্ম নেয়া রাজ্জাক। অভিনয় জগতে প্রবেশ করেন তিনি এর মধ্যদিয়েই। ১৯৬৬ সালে বাংলাদেশি চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এরপর নিজের অবস্থান পাকাপোক্ত করেন জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তাকে ষাটের দশকের শেষে এবং সত্তরের দশকে বিবেচনা করা হতো বাংলা চলচ্চিত্র অঙ্গনের সেরা অভিনেতা হিসেবে। অভিনয় জীবনে তিনি ৩০০টির বেশি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি সব মিলিয়ে পরিচালনা করেন ১৬টি চলচ্চিত্র।

বাংলাদেশ সরকার সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে ২০১৫ সালে। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ১৯৭৬, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৪ ও ১৯৮৮ সালে তিনি মোট পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। ২০১৭ সালের ২১ আগস্ট অগণিত ভক্তকে চোখের জলে ভাসিয়ে বিদায় নেন এই নায়করাজ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে