করোনামুক্ত হলেন তথ্যমন্ত্রী

রবিবার, অক্টোবর ২৫, ২০২০,৫:০৫ অপরাহ্ণ
0
554

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ মকবুল হোসেন ।

মকবুল হোসেন জানান, গতকাল শনিবার (২৪ অক্টোবর)  পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তথ্যমন্ত্রী। আজ রবিবার (২৫ অক্টোবর) সকালে রিপোর্ট পাওয়া গেছে এবং রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় এখনো বিএসএমএমইউ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে আছেন। আজ তিনি বাসায় ফিরতে পারবেন।’

গত ১৬ অক্টোবর করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন হাছান মাহমুদ। ওই দিনই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে