আবদুল্লাহ আল মামুন র‍্যাবের নতুন ডিজি

বুধবার, এপ্রিল ৮, ২০২০,৯:১১ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) করা হয়েছে সিআইডি-প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। তিনি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন। বেনজীর আহমেদ হয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি)। 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে র‌্যাব ডিজি হিসেবে আবদুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেয় সরকার। এই আদেশ ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

এর আগে গত বছরের ২৮ আগস্ট রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল মামুনকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে