[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯১ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন।
আজ শনিবার (২১ আগস্ট) এসব তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।
এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৪৯৩ জনের। পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮৮২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।


























