কঠোরভাবে সামাজিক দুরত্ব বজায় রাখার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

রবিবার, মে ১০, ২০২০,৯:৪৫ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনা হতে মুক্ত থাকতে কঠোরভাবে সামাজিক দুরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, অপ্রয়োজীয়ভাবে এদিক-সেদিক ঘোরাফেরা করে নিজের ও পরিবারের জীবনকে ঝুঁকির মুখে ফেলবেননা।   

          প্রতিমন্ত্রী গতকাল ঢাকার মিরপুরের সেনপাড়ায় খাদ্য ও স্বাস্থ্য-সুরক্ষাসামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন। করোনা পরিস্থিতিতে আয়-রোজগারহীন মানুষদের জন্য শিল্প প্রতিমন্ত্রীর ব্যাক্তিগত পক্ষ হতে মিরপুরে চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে আজ সেনপাড়ায় ২শ’ পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। আজ প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১টি সাবান ও ১টি হ্যান্ড স্যনিটাইজার বিতরণ করা হয়। 

          কামাল আহমেদ মজুমদার বলেন, সরকারের কাছে খাদ্যশস্য পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। সরকারের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে হাওরাঞ্চলে প্রায় শতভাগ ধান কাটা শেষ হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও বোরো ধান কাটা চলছে। ধান কাটায় কৃষকদের সহায়তায় ছাত্র, যুবক, স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ এগিয়ে আসায় শিল্প প্রতিমন্ত্রী তাদের আন্তরিক ধন্যবাদ জানান। 

          প্রতিমন্ত্রী আরো বলেন, করোনা পরিস্থিতি হতে দেশের অর্থনীতিকে সচল করতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজসমূহের সুবিধা যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা পান, সেটি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রণোদনা অর্থ নিয়ে ন্যূনতম অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না।  

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে