[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মোঃ বদরুল আলম, কিশোরগঞ্জ প্রতিবেদকঃ গত (২৬ অক্টোবর) কিশোরগঞ্জের কটিয়াদীর চান্দুপুরে হযরত মিয়াচান্দ শাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে দুরন্ত পথিক যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় ১৮তম গোল্ড কাপ ফাইনাল টুর্নামেন্ট।
এতে দুই ফাইনালিস্ট, বোয়ালিয়া ফুটবল একাদশ ও নিমুক পুড়ুরা ফুটবল একাদশ অংশগ্রহন করে।এ খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মোহাম্মদ মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ ২ (কটিয়াদী – পাকুন্দিয়া)।
প্রধান অথিতি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি বলেন,’দুরন্ত পথিক যুব সংঘ যে দাবি নামা পেশ করেছে তা আদায় করার জন্য আমার সাধ্যমত চেষ্টা করে যাব। আমি আপনাদের পাশে আছি, থাকব সব সময়।’খেলা শেষে চ্যাম্পিয়ন টিম বোয়ালিয়া ফুটবল একাদশের হাতে গোল্ড কাপ তুলে দেন তিনি।এ খেলায় আরো উপস্থিত ছিলেন জানাব এডভোকেট মিয়া মোঃ ফেরদৌস, জানাব মোঃ কামরুজ্জামান (জামান) ও স্থানীয় ব্যক্তিবর্গ।




























