কঙ্গোতে বাস দুর্ঘটনায় ৩০ জন নিহত

সোমবার, অক্টোবর ২১, ২০১৯,৭:১০ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কঙ্গোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রেড ক্রসের বরাত দিয়ে জানায়, রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাত একটা নাগাদ রাজধানী কিনশাসা পৌঁছনোর পথে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় যাত্রীবাহী বাসটি।  

রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা জানান, অন্তত ১০০ যাত্রী ছিলেন দুর্ঘটনাগ্রস্ত বাসে। আহত ১৮ যাত্রীর শরীর থার্ড-ডিগ্রি দগ্ধ হওয়ার ফলে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। আপাতত মৃতদেহগুলো শনাক্ত করার কাজ চলেছে। তবে বেশ কিছু দেহ এমনই পুড়ে গেছে যে, তাদের পরিচয় উদ্ধার করতে সমস্যা দেখা দিয়েছে। 

এদিকে সংবাদসংস্থা এএফপি জানায়, লুফু থেকে কিনশাসা যাওয়ার পথে আচমকা যান্ত্রিক বিভ্রাটের শিকার হয় যাত্রী ও মালপত্র ঠাসা বাসটি। ম্‌বনজা-ন্‌গুংগু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের নিচু জমিতে গড়িয়ে গিয়ে বাসটি উলটে গিয়ে হঠাৎ আগুন ধরে যায়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে