কংগ্রেসের কারণেই কাশ্মীরের এক-তৃতীয়াংশ ভারত নিয়ন্ত্রণে নেই: অমিত শাহ

শনিবার, জুন ২৯, ২০১৯,৯:২০ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কংগ্রেসের কারণেই কাশ্মীরের এক-তৃতীয়াংশ ভারতের নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন অমিত শাহ।

তিনি বলেন, তাদের (কংগ্রেস) কারণেই জম্মু-কাশ্মীরের এক-তৃতীয়াংশ ভারতের নিয়ন্ত্রণে নেই।রাষ্ট্রপতি শাসন জারিবিষয়ক দেশটির সংবিধানের ৩৫৬ ধারার উল্লেখ করে অমিত শাহ বলেন, ‘দেশভাগের জন্য দায়ী কে’ সংবিধানের ওই ধারাকে ব্যবহার করে কোনো রাজ্যের ওপর কেন্দ্রীয় শাসন প্রয়োগ করা নিয়ে বিতর্ক চলাকালীন অমিত শাহ বলেন, ‘বিজেপি নয়, কংগ্রেসই সংবিধানের ৩৫৬ ধারাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।’

অমিত আরও বলেন, ‘কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হলে আমরা বাধ্য হয়ে রাষ্ট্রপতি শাসন জারি করি। এর আগে ১৩২ বার সংবিধানের ৩৫৬ ধারাকে ব্যবহার করা হয়েছে। যার মধ্যে ৯৩ বার এটি ব্যবহার করেছে কংগ্রেস। তারা এখন শেখাবে কিভাবে এই ধারা ব্যবহার করা উচিত?’

উল্লেখ্য,  অমিত শাহের প্রস্তাবে আরও ছয় মাসের জন্য জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি রাখার বিষয়ে অনুমোদন দিয়েছে লোকসভা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে