এসি মিলানকে হারিয়ে শীর্ষে ফিরেছে আন্তোনিও কন্তের দল

রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৯,৭:৪৬ পূর্বাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ইন্টার মিলান। এতে আন্তোনিও কন্তের দল শীর্ষে ফিরেছে। সেরি আয়-এর শনিবারের ম্যাচে সান সিরোয় শনিবার রাতে  ২-০ গোলে জেতে ইন্টার মিলান। টানা চার জয়ে তাদের পয়েন্ট ১২-এ পৌঁছেছে।

দ্বিতীয়ার্ধের গোলেই ‘মিলান ডার্বি’ জিতেছে ইন্টার মিলান। খেলার ২৩তম মিনিটে ইন্টারের জালে বল পাঠিয়েছিলেন মিলানের হাকান। কিন্তু গোল হয়নি। কারণ তার আগেই সতীর্থ ফ্রাঙ্ক কেসির হাতে বল লাগে।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হয়। তখন মার্সেলো ব্রোজোভিচের শট এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে এক গোলে এগিয়ে যায় ইন্টার। ৭৮তম মিনিটে রোমেলু লুকাকু হেডে আরেকটি গোল হলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর আর গোল হয়নি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে