আলিয়াকে বিয়ে করেছে রণবীর? যা বলছেন দীপিকা!

বুধবার, নভেম্বর ২৭, ২০১৯,৬:৫৩ পূর্বাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আলিয়া ভাটকে জিজ্ঞেস করা হলে তিনি বার বারই এড়িয়ে যেতেন। রণবীরও এ নিয়ে কোনো দিন মুখ খুলেননি। তবে বিষয়টি আর গোপন রাখতে পারেননি এই দুজন। তাদের বিয়ের কথা ফাঁস করে দিলেন দীপিকা পাড়ুকোন। বিষয়টা তিনি বলতে চাননি, ভুল করেই বলে ফেলেন ক্যামেরার সামনে।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টক শোয়ে হাজির ছিলেন দক্ষিণী অভিনেতা বিজয় দেভেরাকোন্ডা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট। সেখানেই অভিনেতা বিজয়কে তার ক্রাশ সম্পর্কে প্রশ্ন করা হয়।

তখন বিজয় বলেন, দীপিকা এবং আলিয়ার উপর আমার অনেকদিন ধরেই ক্রাশ রয়েছে। কিন্তু দুঃখের বিষয় দীপিকা তো বিবাহিত। এর পরেই দীপিকা হঠাৎ বলে বসেন, আলিয়াও তো বিয়ে করছে।

এসময় সেখানে উপস্থিত আলিয়া এতে ভেটো দিয়ে ওঠেন। বলেন, এ কী! এ সব কথার মানে কী!

অবস্থা বেগতিক দেখে দীপিকা হেসে বলেন, এ সব আমার মনগড়া। বিষয়টি কোনওভাবে তখনকার মতো সামাল দিলেও আরো একবার আলিয়ার বিয়ের গুঞ্জনকে সামনে নিয়ে এলেন দীপিকা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে