আরো ৫ জেলার ১২ এলাকাকে রেড জোন ঘোষণা

সোমবার, জুন ২২, ২০২০,৪:০৯ অপরাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সরকার দেশের আরো ৫ জেলার ১২ এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে । জেলাগুলো হলো- ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে রবিবার করোনাভাইরাসের কারণে ১০টি জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সাধারণ ছুটি ঘোষিত জেলাগুলো হল, চট্টগ্রাম, বগুড়া, মোলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর,  নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ ও মাদারীপুর। প্রজ্ঞাপনে বলা হয়, লাল অঞ্চল ঘোষিত এলাকায় সাধারণ ছুটি কার্যকর থাকবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে