গণভবনে ৪টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০১৯,৬:৪২ পূর্বাহ্ণ
0
16
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ বৃহস্পতিবার চারটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলো হলো- পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মধ্যে দিয়ে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গবেষণা প্রকল্প, বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের ডাটা সেন্টার ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ৫টি জাহাজের প্রকল্প।

আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনীতে প্রকল্পগুলো সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নতুন পাঁচটি সমুদ্রগামী জাহাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশ ও চীন সরকারের চুক্তি অনুযায়ী নতুন পাঁচটিসহ ছয়টি জাহাজ সংগ্রহে ব্যয় হয়েছে এক হাজার ৬৩৭ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে চীন সরকারের সহায়তা এক হাজার ৫২৭ কোটি ৬৬ লাখ টাকা এবং বিএসসির নিজস্ব অর্থ ১০৯ কোটি ৪৯ লাখ টাকা। প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা ৩৯ হাজার ডিডব্লিউটি (ডেড ওয়েট টন)। এগুলোর দুটি বাল্ক ক্যারিয়ার ও তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার। জাহাজগুলো হলো- এমভি বাংলার সমৃদ্ধি, এমভি বাংলার অর্জন, এমটি বাংলার অগ্রযাত্রা, এমটি বাংলার অগ্রদূত এবং এমটি বাংলার অগ্রগতি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে