[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দেশে নতুন করে দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে গত ২৪ ঘণ্টায়। আজ মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)।
সংবাদ সম্মেলনে সবাইকে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে করোনা সংক্রমণ রোধে। এ ছাড়া সবার কাছ থেকে অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে বাড়ির বাইরে বের হলে।
প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে বলেন, ‘পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। তিনি বলেন, সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। আর বাইরে সবার কাছ থেকে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখুন।’


























