[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
‘আমি এক নম্বর হলাম কিন্তু বাবা দেখতে পেলেন না। দেখতে পেল না আমার পুরস্কার পাওয়া। আমার পরিবার দেখল, আমার মা দেখল, আমার ভাইরা দেখল, এমনকি আমার ছেলে দেখল। কিন্তু আমার বাবা কিছুই দেখতে পেলেন না।’ কথাগুলো খুবই আবেগের। আর বিশ্ব ফুটবলে সেরাদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো এ কথা বলতে বলতে কাঁদলেন।
মাঠে যখন নামেন তখন কোনো গোলরক্ষক তার ক্ষিপ্রতার সামনে দাঁড়াতে পারেন না। সব রক্ষণ ভাঙেন তিনি। কিন্তু তিনিও যে ব্যক্তিগত জীবন নিয়ে আবেগে কেঁদে ফেলবেন, সেটা কে জানতো। সেই কঠিন মানুষটি তার বাবাকে মনে করে কান্নায় ভেঙে পড়লেন একটি সাক্ষাৎকার দিতে দিতেই।
রোনাল্ডোর বাবা ১৪ বছর আগে প্রয়াত হয়েছেন। তাই হয়তো কষ্টটা এভাবে গ্রাস করল তাকে। তার সাফল্য, তার মঞ্চে উঠে পুরস্কার নেয়া তার বাবা কিছুই যে দেখে যেতে পারেননি। সাক্ষাৎকারে তাকে একটি ভিডিও দেখানো হয়েছিল যা দেখে অঝরে কাঁদলেন তিনি। নিজেকে সামলে বললেন, ‘এ ভিডিওটি আমি আগে দেখিনি।’ এর সঙ্গে তিনি জুড়ে দেন, ‘কষ্টটা আসলে এটা ভেবে যে বাবা কিছুই দেখে যেতে পারলেন না। আমার পুরস্কার নেয়াটা দেখতে পারলেন না কখনো।’
গত শনিবারই তার ক্লাব জুভেন্টাসের হয়ে সিরি এ-র ম্যাচ খেলতে নেমেছিলেন রোনাল্ডো। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়ে যায়। ইউরো ২০২০-র যোগ্যতা নির্ণায়ক পর্বে অ্যাওয়ে ম্যাচে লিথুয়ানিয়ার বিরুদ্ধে চার গোল করেন রোনাল্ডো।































