আমি আমার রেজাল্টে খুব খুশি:পূজা চেরী

মঙ্গলবার, মে ৭, ২০১৯,৮:০৪ পূর্বাহ্ণ
0
70

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চিত্রনায়িকা পূজা চেরী চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন । সোমবার দুপুরে ফলাফল ঘোষণার পর জানালেন তিনিও বেশ ভালোভাবেই পাশ করেছেন। পূজা বলেন, বাণিজ্য বিভাগ থেকে ‘এ গ্রেডে’ উত্তীর্ণ হয়েছি, জিপিএ ৪.৩৩ পেয়েছি। আমি আমার রেজাল্টে খুব খুশি।

শিশুশিল্পী হয়ে চলচ্চিত্রে আসেন পূজা চেরী। বিজ্ঞাপনে নজর কাড়েন। এরপর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নূর জাহান, পোড়ামন ২, দহন এসব ছবির মাধ্যমে পূজা ব্যাপকভাবে আলোচনায় আসেন। তবে তার আগে একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে অংশ নিয়ে বেশ পরিচিতি পান। যদিও সেই পরিচিতি শিশুশিল্পী হিসেবেই ছিল।

পূজা  বলেন, অবশ্যই ভালো কলেজে পড়তে চাই। তবে রেজাল্ট অনুযায়ী কলেজ সিলেকশন আসবে, সেখান থেকে পছন্দ করতে হবে।চেষ্টা থাকবে ভালো কলেজ থেকে এইচএসসি দেয়া। পাশাপাশি অভিনয়টা তো চলবেই।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে