আবৃত্তিশিল্পী তারিক সালাহউদ্দিন মাহমুদ আর নেই

মঙ্গলবার, মে ১২, ২০২০,৮:১৮ পূর্বাহ্ণ
0
49

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দেশের প্রখ্যাত আবৃত্তিশিল্পী তারিক সালাহউদ্দিন মাহমুদ আর নেই। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় তিনি ময়মনসিংহের ঈশান চক্রবর্তী রোডের তার ভাড়া বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বাবার মৃত্যু কথা জানান কন্যা চারু অরণী।

কিছুদিন ধরে ব্রেইনে ইনফেকশনে ভুগছেন। এছাড়াও কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন।
আবৃত্তিশিল্পী তারিক সালাহউদ্দিন মাহমুদের জন্ম টাঙ্গাইলে, ১৯৪১ সালের ১৪ অক্টোবর। পেশায় শিক্ষক ছিলেন। কলেজ ও স্কুলে শিক্ষকতা করেছেন।

এর বাইরে তিনি নন্দিত আবৃত্তিশিল্পী ও আবৃত্তি গবেষক হিসেবে সারা দেশে খ্যাতি অর্জন করেছিলেন। দীর্ঘ ৪০ বছরের অধিক সময় ধরে তিনি আবৃত্তি গবেষণায় নিয়জিত ছিলেন। আবৃত্তির ওপর দুটি বই আছে তাঁর একটি ‘আবৃত্তিলোক’ অপরটি ‘বস্তুবাদী আবৃত্তিতত্ত্ব’।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে