আজ শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯,৮:৪৭ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সব কিছু ঠিক থাকলে আজ শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানিয়েছেন এ জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এরই UNHCR ও শরণার্থী ক্যাম্পের কর্মকর্তারা প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত রোহিঙ্গাদের সাক্ষাৎকার গ্রহণ শেষ করেছেন। গেলো দু’দিনে গ্রহণ করা হয় মিয়ানমারের ছাড়পত্র পাওয়া ২শ ৩৫টি পরিবারের প্রধানদের সাক্ষাৎকার।

প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন এ প্রক্রিয়ায় কাউকে জোর করা হয়নি। ৩ হাজার ৪শ’ ৫০ জন রোহিঙ্গা মিয়ানমারে ফেরার ছাড়পত্র পেলেও আজ কতজন ফেরত যাবেন সে বিষয়ে নির্দিষ্ট কোরে জানানো হয়নি। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন ৮টি গাড়ি প্রস্তুত রাখার পাশাপাশি ও টেকনাফ থেকে ঘুমধুম ট্রানজিট ঘাট পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে