[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) এই নৌকাবাইচের আয়োজন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল নৌকাবাইচ উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ও হাজী মো. সেলিম।
এ উপলক্ষে কামরাঙ্গীর চরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় সুধীসমাবেশ ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।


























