[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
অতীব প্রয়োজন ব্যতীত ঘর হতে বের না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডিস্থ বাসভবনে দুঃস্থ ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য শিপার্স কাউন্সিল অভ্ বাংলাদেশ প্রদত্ত ত্রাণ সামগ্রীর প্যাকেট হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর খুনী ক্যাপ্টেন আব্দুল মাজেদের ফাঁসি প্রসঙ্গে বলেন তার ফাঁসি প্রধানমন্ত্রীর পক্ষ হতে দেশবাসীর জন্য মুজিব বর্ষের উপহার। বিদেশে পলাতক আরো ৫ জন খুনিকে দেশে এনে তাদের ও ফাঁসি কার্যকর করা হবে বলে তিনি উল্লেখ করেন।
ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শিপার্স কাউন্সিল এর চেয়ারম্যান মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন।


























