আজ খালেদা জিয়ার জামিনের শুনানি, নিরাপত্তা জোরদার সুপ্রিম কোর্টে

বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০১৯,৪:৩৫ পূর্বাহ্ণ
0
35
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিনের আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি। আজ খালেদার মামলার শুনানি উপলক্ষে সুপ্রিম কোর্টে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ শুনানি হবে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। আজকের আপিল বিভাগের কার্যতালিকার ৮ নম্বরে রয়েছে খালেদা জিয়ার জামিন আবেদন। আজ সকাল থেকেই সুপ্রিম কোর্টের মাজার গেটসহ সব গেইটে জনসাধারণকে তল্লাশি ও পরিচয়পত্র চেক করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনজীবী সমিতি ভবনের প্রবেশ পথে ও আইনজীবী সমিতি ভবন থেকে সুপ্রিম কোর্টের মূল ভবনের প্রবেশ পথেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।  

গত ২৫ নভেম্বর জামিন আবেদনের শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ২৮ নভেম্বর দিন ঠিক করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বছর ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ডাদেশ দেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে