[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগামী ২-৫ নভেম্বর ২০১৯ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমে প্রকাশের জন্য আজ সকালে ওয়ার্কার্স পার্টি কার্যালয় চত্বরে এক সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়। কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড ফজলে হোসেন বাদশা কংগ্রেস প্রস্তুতির বিষয় সাংবাদিকদের মাঝে তুলে ধরেন।
তিনি জানান, নবম কংগ্রেস এর দীর্ঘসময় পর দশম কংগ্রেস অনুষ্ঠানের সকল কাজ সমাপ্তির পথে। গত জুন মাসে কেন্দ্রীয় কমিটির সভায় দশম কংগ্রেসের সূচী ঘোষানার পর জুলাই মাস জুড়ে পার্টির রাজনৈতিক দলিল নিয়ে জেলায় জেলায় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এসকল কর্মী সভায় পার্টির রাজনৈতিক প্রস্তাব ও সাংগঠনিক রির্পোটের ব্যাখ্যা করা হয়। সেপ্টেম্বর মাসে পার্টির নিম্নতম ইউনিটে সহস্রাধিক শাখা সম্মেলন হয়েছে। তার ভিত্তিতে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও থানা সম্মেলন সমাপ্ত হয়েছে। এসব সম্মেলনে পার্টির আভ্যন্তরীণ রাজনৈতিক বির্তক ও মতামত সংগঠিত হয়েছে।
অক্টোবর মাস জুড়ে পার্টির ৫৭টি সাংগঠনিক জেলা ও ৩টি কেন্দ্রীয় শাখাসহ মোট ৬০টি সম্মেলন হয়েছে। পার্টি সভ্য সংখ্যার আনুপাতিক হার অনুযায়ী এবারের কংগ্রেস ৮০০ শত প্রতিনিধি কংগ্রেসের কাউন্সিল অংশ নেবেন। কংগ্রেসে বিভিন্ন জেলা থেকে ভিন্নমত এর প্রতিনিধিগণ উপস্থিত হবেন। ব্রিফিং এ কমরেড ফজলে হোসেন বাদশা জানান কেন্দ্রীয় কমিটির যে ছয় জন সদস্য কংগ্রেস বর্জনের আহ্বান জানিয়ে পত্রিকায় বিবৃতি দিয়েছেন তাদের কংগ্রেস প্রতিনিধিত্ব স্থগিত করা হয়েছে। কংগ্রেস প্রতিনিধিগণের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আগামী কেন্দ্রীয় কমিটি তাদের বিষয়ে সিদ্ধান্ত নিবে।
প্রেস ব্রিফিংয়ে প্রস্তুতির কমিটির সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক কমরেড কামরূল আহসান ও কমরেড তপন দত্ত উপস্থিত ছিলেন।































