দেশে কর্মসংস্থানের সুযোগ না হওয়ায় জীবনের ঝুকি নিতেই নৌকা ডুবি: ওয়ার্কার্স পার্টি

সোমবার, মে ১৩, ২০১৯,৫:০৭ পূর্বাহ্ণ
0
47

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে ভূমধ্য সাগরে নৌকা ডুবিতে ৩৭ বাংলাদেশী সলীল সমাধীতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। আজ এক বিবৃতিতে তারা বলেন, দেশে কর্মসংস্থানের সুযোগ না হওয়ায় জীবনের ঝুকি নিয়ে দেশের কর্মক্ষম যুবকেরা সংসারে সংকট দূর করার জন্য বিদেশে কাজের সন্ধানের চেষ্টা চালায়। আর একশ্রেণীর দালাল চক্র সাধারণ মানুষকে মিথ্যা আশ্বাস আর প্রলোভনের ফাঁদে ফেলে সর্বশান্ত করে। অতীতে নৌ পথে মালয়েশিয়া, থাইলা-ে নেয়ার পথে বহু যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। বিবৃতিতে তারা বলেন, আমাদের সরকার বা রাষ্ট্র বিদেশে কর্মরত মানুষের পাঠানো ‘রেমিটেন্সের’ হিসাব নিয়ে বড়ই গর্ব করেন। কিন্তু এই অভিবাসী হওয়া এ সকল মানুষের সমস্যা অথবা কাজের সন্ধানে যাওয়া এ সকল দুঃসাহসীদের দুর্ঘটনা পতিত হলে তাদের প্রতি কোন সহযোগিতার কোন মনোভাব দেখা যায় না। তিউনিসিয়ার উপকূলে এতগুলো যুবকের প্রাণহানীতে সরকারের শুধুমাত্র দুঃখ প্রকাশ করে দায়িত্ব এড়ানো কোনভাবে মেনে নেয়া যায় না। বিবৃতিতে তারা নৌকা ডুবিতে নিহতদের উদ্ধার এবং বেঁচে যাওয়া যাত্রীদের দেশে ফিরে আনার ব্যবস্থাও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য আহ্বান জানানা

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে