আইসোলেশন সেন্টারের আসবাবপত্র ও গুনগত যাচাইয়ে চসিক মেয়র

শনিবার, জুন ৬, ২০২০,১২:২৯ অপরাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ সকালে চসিকের আইসোলেশন সেন্টারে ক্রয়ের জন্য প্রস্তাবিত আসবাবপত্র ও এর গুণগতমান যাচাই বাছাই করেছন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, একান্ত সহকারী রায়হান ইউসুফ, নগর আওয়ামীলীগের সদস্য বেলাল আহমদ, মামুনুর রশিদ মামুন, আনিসুর রহমানসহ আসবাবপত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মেয়র ক্রয়কৃত প্রত্যেক আসবাবের গুনগতমান-দর ও আরামদায় কিনা তা খতিয়ে দেখেন। যে সমস্ত আসবাব ও যন্ত্রপাতি ক্রুটিপূর্ণ ও অযাচিত তা ক্রয় না করার সিদ্ধান্ত দেন । এ সময় মেয়র বলেন, এখন জাতি এক দু:সময় অতিবাহিত করছে। এখন প্রত্যেক সরকারি-বেসরকারী ও সেবাদান প্রতিষ্ঠানগুলো পরিমিত ব্যয় ও ব্যয় সংকোচন করতে হবে। যাতে করে এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। যার সুফল যাবে নগরবাসীর কাছে।

সমসাময়িক প্রসঙ্গ উল্লেখ করে মেয়র বর্তমান দূর্ণীতি,অপরাজনীতি ও গুজব উপেক্ষা করার আহবান জানিয়ে বলেন, এখন রাজনীতি-বা অপরাজনীতির সময় নয়। আমরা রাজনীতি করার সময় অনেক পাব। যাদের জন্য রাজনীতি করবো সর্বাগ্রে তাঁদের বাঁচাতে হবে। নয়তো আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সুস্থ পরিবেশ ও সুস্থ প্রজন্ম রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সমন্বয়ের মাধমে করোনাকাল মোকাবেলা করতে হবে। তবেই আমরা আলোর পথে ধাবিত হবো।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে