[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চলে গেলেন মুক্তিযোদ্ধা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারপার্সন অধ্যাপক মমতাজ বেগম। গতকাল ১৬ মে রাত সাড়ে বারটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন। অধ্যাপক মমতাজ বেগম ছিলেন ততকালীন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য, ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে গণপরিষদের সদস্য, ১৯৭৩ সালে বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের সদস্য। অধ্যাপক মমতাজ বেগম ছিলেন মহিলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সংগে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি ছিলেন সুস্হ ধারার রাজনীতির প্রতিনিধি। ৬৯’এর গণঅভ্যূত্থানসহ ৬০ ও ৭০ দশকের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধনতাযুদ্ধে সক্রিয় অবদান রেখেছেন। এদেশের সকল প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন সামনের সারির সংগঠক। মমতাজ বেগম ছিলেন নারীর মানবাধিকার আদায়ের ঐক্যবদ্ধ আন্দোলনের ঘনিষ্ঠ সহযোগী। বাংলাদেশ মহিলা পরিষদের একান্ত আপনজন। তাঁর স্বামী বিশিষ্ট আইনজীবী, বার কাউন্সিলের নির্বাহী সভাপতি সৈয়দ রেজাউর রহমান।
আমরা আমাদের এই সহযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর পরিবার পরিজনের প্রতি জানাচ্ছি আন্তরিক সহমর্মিতা।


























