[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন ৯ জন ।
রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৯৬২২) নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৪-৫২৬২) ধাক্কা দিলে বাসের সামনের অংশ
দুমড়ে মুচড়ে যায়। এসময় ভালুকার মনির উদ্দিন (৩৫), শরিফুল (৩৯), আতিউল (৩২), গোলাম মোস্তফা (৪৯), তপন দাস (৩২,) মোতালেব (৫০), মাজহারুল (২২) ও পার্শ্ববর্তী উপজেলা ত্রিশালের ইলিয়াজ (৪২) বগারবাজারের মান্নান (৪৫) নামে ১০ যাত্রী আহত হন গুরুতর ।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে প্রেরণ করা হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে । পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়র্ডের আব্দুল বারেক মিয়ার ছেলে মনির উদ্দিনের ।





























