[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঈদুল আজহা পরবর্তী ট্রেনের ফিরতি বিক্রি আগামী ৫ আগস্ট থেকে শুরু হচ্ছে। এদিনে ১৪ আগস্টের দেওয়া হবে অগ্রিম টিকিট । ৯ আগস্ট পর্যন্ত টিকিট বিক্রি চলবে ।জানা যায়, ফিরতি টিকিট অনলাইনে অর্ধেক এবং বাকি অর্ধেক পাওয়া যাবে সংশ্লিষ্ট রেল স্টেশনগুলোতে ।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, ৬ আগস্ট যারা টিকিট সংগ্রহ করবেন তারা পাবেন ১৫ আগস্টের টিকিট। ৭ আগস্ট দেওয়া হবে ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট দেওয়া হবে।ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুলাই থেকে শুরু হয় রেলের অগ্রিম টিকিট বিক্রি । ১১ আগস্টের টিকিট ২ আগস্ট পর্যন্ত বিক্রি হয় ।এছাড়া যেসব যাত্রী আসন স্বল্পতার কারণে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পারেনি। তাদের সুবিধার্থে ঈদযাত্রার শুরু হওয়ার দিন থেকে প্রতিটি ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে বিক্রি করা হবে ৩০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট।





























