[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মৌলভীবাজারের মনু নদীর নতুন ব্রিজ এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে অজ্ঞাত (৪৫) পরিচয়ের এক নারীর মরদেহ । বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১২ টার দিকে উদ্ধার করা হয় ওই মরদেহ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রাথমিক সুরতহালের পর ধারণা করা যাচ্ছে ৮ থেকে ১০ দিন পূর্বে মৃত্যু হয়েছে এই নারীর। তার চোখ-মুখ ফুলে গেছে। যার ফলে তার কঠিন হচ্ছে পরিচয় শনাক্ত করা ।
তিনি জানিয়েছেন ওই নারীর মরদেহ ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে সদর হাসপাতালে ।





























