[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৫১৪ জনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
গতকালের তুলনায় আজ দেশে করোনা শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে। এর আগে গতকাল রবিবার দেশে করোনাভাইরাসের নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছিলেন ১৩৮৬ জন। শনিবার দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছিলেন আরো ১২৮৫ জনের।


























