মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাত দুর্ঘটনা এড়ানোর জন্য সাধারন ছুটির ঘোষণা

মঙ্গলবার, জুলাই ২, ২০১৯,১১:৩০ পূর্বাহ্ণ
0
70

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারী বর্ষণে দু’টি দুর্ঘটনায় দেয়াল ধসে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন ভারতের মুম্বাইয়ে । গত রবিবার থেকে টানা এই বৃষ্টির পরিমাণ গত দুই দশকের রেকর্ড ছাড়িয়েছে। এছাড়া,  রাস্তায় রাস্তায় পানি জমে থাকায় ব্যাপক যানজট দেখা দিয়েছে শহরে । পানির তলায়চলে গেছে  শহরের নিচু এলাকাগুলো ।একই অবস্থাট্রেন লাইনেরও । পানি উঠে যাওয়ায় বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করতে হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছেমুম্বাই বিমান বন্দরের প্রধান রানওয়েটি । বেশ কয়েকটি বিমানঘুরিয়ে দেওয়া হয়েছে ।

দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। দুর্ঘটনা এড়ানোর জন্য আজ মঙ্গলবার সরকার ছুটি ঘোষণা করেছে। 

এদিকে, মুম্বাইয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গতকাল সোমবার স্থানীয় সময় দিবাগত রাত দুইটার দিকে শহরের উত্তর পশ্চিমের বস্তি এলাকায় ঘটনা ঘটেদেয়াল ধসের । উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের অফিস থেকে টুইট করে মানুষকে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। রাজ্য সরকার জানিয়েছে, এদিন কেবল সরকারের আপতকালীন পরিষেবা চালু থাকবে।

দেশটির বেসরকারি আবহাওয়া অফিস স্কাইমেটের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ সরে যাচ্ছে পশ্চিম উপকূলের দিকে। তার ফলে ৩ জুলাই আরও বাড়বেমুম্বাইয়ে বৃষ্টির পরিমাণ ।

এদিকে, সোমবার মাঝরাতে সেন্ট্রাল রেলওয়ে থেকে টুইট করে বলা হয়েছে, আপাতত বন্ধ রাখা হচ্ছেসুবার্বান ট্রেন সার্ভিস । মানুষের অসুবিধার জন্য দুঃখিত। মঙ্গলবার সকালে ওয়েস্ট ও সেন্ট্রাল রেলওয়ে থেকে টুইট করে কোন কোন লাইন দিয়ে ট্রেন চালানো হচ্ছে তা জানানো হয়। সেন্ট্রাল রেল টুইট করেছে, রেলপথে পানি জমে থাকার জন্য যে যাত্রীরা আটকে পড়েছিলেন, তাদের উদ্ধার করেছে আরপিএফ।

রবিবার রাত থেকে শহরে বৃষ্টি হয়েছে ৫৪০ মিলিমিটার। মুম্বাইয়ের পুর কমিশনার প্রবীণ পরদেশি জানিয়েছেন, শহরে জুন মাসে বৃষ্টি হয় গড়ে ৫১৫ মিলিমিটার। জুলাইয়ের শুরুতে দু’দিনেই ৫৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে