শিক্ষাকে সম্পূর্ণভাবে ডিজিটাল করতে হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২০,৬:১৩ অপরাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাকে সম্পূর্ণভাবে ডিজিটালাইজ করার কোনো বিকল্প নেই এবং প্রাথমিক স্তর থেকেই তা শুরু করতে হবে। করোনা পরিস্থিতিতে এটি আরো ব্যাপকভাবে অনুভূত হয়েছে।

          মন্ত্রী মানুষ গড়ার ভবিষ্যৎ ভিত্তি হিসেবে প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষ তৈরির প্রাথমিক ধাপের কারিগর হচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। প্রাথমিক শিক্ষকরা কেবলমাত্র শিক্ষকই নন পাশাপাশি তারা ব্যবস্থাপকও।

      গতকাল নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন পাঠদান বিষয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

          অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, খালিয়াজুরী উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার ও খালিয়াজুরী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তৃতা করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে