[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮ জন। করোনা সংক্রমণে এখন পর্যন্ত দেশে মোট ২১৪ জনের মৃত্যু ঘটল।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩,৭৭০ জন।
আজ শনিবার (৯ মে) এ তথ্য জানানো হয় দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫,৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।


























