দেশে করোনায় মোট ২১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৩,৭৭০

শনিবার, মে ৯, ২০২০,১০:১৪ পূর্বাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮ জন। করোনা সংক্রমণে এখন পর্যন্ত দেশে মোট ২১৪ জনের মৃত্যু ঘটল।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩,৭৭০ জন। 

আজ শনিবার (৯ মে) এ তথ্য জানানো হয় দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫,৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১৪ জনের। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ৩১৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ২,৪১৪ জন। 

ঢাকা বিভাগের বিভিন্ন সিটি ও জেলা শহর মিলিয়ে ৯ হাজার ১৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ঢাকা শহরে ৫৮.২৮ শতাংশ এবং ঢাকা বিভাগের সবগুলো জেলা মিলে ২৩.৭৯ শতাংশ ব্যক্তি রয়েছেন।

এছাড়া ঢাকা শহরের পর দেশের অন্যান্য বিভাগের জেলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জ জেলায় সর্বাধিক সংখ্যক করোনা শনাক্ত ব্যক্তি রয়েছেন বলে জানান তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে